ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৩:৩৭:২০ PM

কাঁদানে গ্যাসে অসুস্থ হয়েছেন ফখরুল

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
06-02-2026 03:37:20 PM
কাঁদানে গ্যাসে অসুস্থ হয়েছেন ফখরুল

সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান সমাবেশে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে তাদের মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল বলেন, হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নাম ছিলেন বিএনপি মহাসচিব। এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।