ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৮:৫৪:১৯ AM

ভোটের দিনও চলবে গণপরিবহন

ষ্টাফরিপোটার।। দৈনিক সমবাংলা
08-02-2026 08:54:19 AM
ভোটের দিনও চলবে গণপরিবহন

ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে। শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।