ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬,
সময়: ১২:১২:১০ PM

নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-06-2026 10:35:15 AM
নিউমার্কেটে  ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলটি হয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়ালের নেতৃত্বে। সেখানে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য, মহানগর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় মিজানুর রহমান দয়াল বলেন, ‘আওয়ামী লীগের উদ্দেশে আমাদের স্পষ্ট বার্তা- তারা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে ছাত্রদল কঠোরভাবে তা প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সব সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষ ও দেশের পক্ষে সংগ্রাম করে আসছে। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’