ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
সময়: ০৮:০৩:৪৫ PM

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান পদবঞ্চিত নেতারা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-07-2026 05:23:24 PM
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান পদবঞ্চিত নেতারা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার এবং তাঁর কাছে একটি স্মারকলিপি পেশের ব্যবস্থা করার অনুরোধ জানান।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত রাজধানীর হেয়ার রোডে বিএনপির মহাসচিবের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে যুবদলের পদবঞ্চিত নেতাদের প্রায় ৩০ থেকে ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতারা তাদের বিভিন্ন সাংগঠনিক বিষয়, পদবঞ্চনার অভিযোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মহাসচিবের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তারা তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের বক্তব্য ও দাবিসংবলিত একটি স্মারকলিপি উপস্থাপনের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি (ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) আবুল হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, সাবেক সহ-শিল্পবিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল আলম টিটু, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক বি. এম. আমান উল্লাহ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মাহমুদুল ইসলাম হিমেল, সদস্য সরকার মামুন, শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান, দুলাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (যুবদল ঢাকা মহানগর উত্তর) হাফিজুর রহমান হাফিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, শাহীন আকন্দ, ইসমাইল হোসেন খান শাহীন, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, সাবেক সহ-সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন মণ্ডল, সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহ-ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার আমিনুল হক কাকন, সাবেক সভাপতি (ঢাবি ছাত্রদল) নজরুল ইসলাম নাহিদ, সাবেক সহ-সভাপতি (ঢাবি ছাত্রদল) ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, শরিফ আল ফরহাদ দীপু, ফজলুল হক নিরব, রাকিবুল ইসলাম রোকন, জাহাঙ্গীর আলম, ইয়াকুব রাজু, শফিউল আজম, বিশ্বজিৎ ভদ্র, এম. কামরুল হাসান, মাহমুদ খান, দুলাল মাতব্বর, খসরু আহমেদ হিরণ, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদ হাসান হিরণ, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, কবির আহমেদ, আমির হোসেন বাদশা, হাসান জাহিদ হিরণসহ আরও অনেকে।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে, যাতে তারা তাদের বক্তব্য ও দাবি সরাসরি তাঁর কাছে তুলে ধরতে পারেন।