ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
সময়: ১০:২৯:২৫ PM

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-07-2026 08:35:31 PM
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৪ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।