ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬,
সময়: ০৩:০২:৩৯ PM

প্রধানমন্ত্রীকে সৌদিতে আমন্ত্রণ যুবরাজের

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-07-2026 01:38:56 PM
প্রধানমন্ত্রীকে সৌদিতে আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র তুলে দেন।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।একই সঙ্গে রাষ্ট্রদূত জানিয়েছেন, ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফর করবেন।
তিনি বলেন, ঐতিহাসিকভাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।

ইতিবাচক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যেতে চাই। এতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ এবং সৌদি ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের আগ্রহ-দুই দেশের সম্পর্কের গুরুত্ব ও গভীরতারই প্রতিফলন।

প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করতে পারেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমন্ত্রণ এসেছে এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার মাধ্যমে সেটি নির্ধারণ করা হবে। তবে গ্রীষ্মকাল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর সৌদি সফর হতে পারে।