ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
সময়: ১২:৩২:৩২ PM

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-08-2026 11:34:36 AM
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।