ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১১:৩০:১১ PM

মঙ্গল শোভাযাত্রা পালিত হল মেহেরপুরে

মনিরুল ইসলাম,মেহেরপুর প্রতিনিধি
03-02-2026 11:30:11 PM
মঙ্গল শোভাযাত্রা পালিত হল মেহেরপুরে

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরো,  অগ্নিস্নানে শুচি হোক ধরা। বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পালিত হল মেহেরপুরে। শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য রেলি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি মোর হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম,জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।এছাড়াও সরকারি বেসরকারি দপ্তরের কর্র্মকতা স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে রেলিতে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। পরে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।