ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৩:৪১:১৯ AM

মেহেরপুর দুর্ঘটনায় চিকিৎসকের মুত্যু

মনিরুল ইসলাম ,মেহেরপুর জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম
04-02-2026 03:41:19 AM
মেহেরপুর দুর্ঘটনায় চিকিৎসকের মুত্যু

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় শামীম রেজা (৩৫) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত্যু শামীম রেজা মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে নিহত শামীম রেজা মোটরসাইকেল যোগে বাড়ি থেকে মেহেরপুর আসার সময় চাঁদপুর সড়ক থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে উঠার সময় মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের একটি গাড়ি শামীম রেজার মোটরসাইলকে ধাক্কা মারে। শামীম রেজা রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা শামীম রেজাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় জনতা রয়েল পরিবহনের গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শামীম রেজা মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে ওঠার পরপরই দ্রুতগামী রয়েল পরিবহনের গাড়িটি তাকে ধাক্কা দেয় এতে তার মৃত্যু হয়, বাসটি আটক আছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।