ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬,
সময়: ০১:৩৪:১০ PM

মালয়েশিয়ায় তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
22-06-2026 11:35:58 AM
মালয়েশিয়ায় তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে বাংলাদেএদিন সকালে পেরদানা পুত্রায় পৌঁছালে প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।শের প্রধানমন্ত্রীকে এ রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।এরপর লালগালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার দেয়।এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন।
এর আগে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান পুত্রজায়ার উদ্দেশে রওনা হন। পরে সকাল ৯টায় তারা পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। এর আগে রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান।