ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬,
সময়: ১১:৪২:২০ PM

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের আশঙ্কা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
19-06-2026 08:10:40 PM
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের আশঙ্কা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে বলা হয়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন।

‎এছাড়াও, চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে।এমতাবস্থায়, বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবনপূর্বক প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‎এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা এ সংক্রান্ত চিঠি পেয়েছি। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। আমরা সতর্ক আছি।’