ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৩:২১:২৩ AM

জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-02-2026 03:21:23 AM
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ আগস্ট) সকালে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।এসময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।এসময় অন্যান্যের মাঝে ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুম, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. শহিদ হাসান, ডা. আবু হেনা মোস্তফা কামাল হেলাল, উপদেষ্টা অধ্যাপক ডা. শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন।