ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সময়: ০৭:৪৭:৫৩ PM

দুদু-কে গ্রেফতারে রিজভীর তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
24-03-2026 07:47:53 PM
 দুদু-কে গ্রেফতারে রিজভীর তীব্র নিন্দা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-কে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপ ‘র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দার কথা জানানো হয়। আজ সোমবার এক বিবৃতিতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন '৭১ সালের  দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দ্বিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াতো, স্বাধীনতার অর্ধ শতাব্দী কাল পরেও তেমনিভাবে এদেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ দিনে-রাতে যেকোন সময় নেতাকর্মীদেরকে ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদেরকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদেরকে থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরশাহীর মহাতান্ডব।

তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সাথে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি দৃঢ়প্রতিজ্ঞবিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই ফ্যাসিস্ট সরকার জনাব শামসুজ্জামান দুদু-কে গ্রেপ্তার করেছে।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে অবিলম্বে শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।