ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ১০:২৮:৩৭ PM

শেরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং

মুঞ্জুরুল হক, জেলা প্রতিনিধি, শেরপুর:
10-02-2026 08:37:25 PM
শেরপুরে  নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে আজ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। তিনি নির্বাচনী ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার বিচ্যুতি সহ্য করা হবে না।” তিনি উপস্থিত সদস্যদের নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম।

এছাড়া শেরপুর জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এই ব্রিফিংয়ে অংশ নেন।

আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শেরপুর জেলার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।