ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৩:৫৭:০৩ AM

শহীদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-02-2026 11:40:42 AM
শহীদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ২৩ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময়বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে ছিলেন ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পুষ্পস্তবক অপর্ণের সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।