ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সময়: ০১:৫৭:৪৭ PM

ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-03-2026 11:47:22 AM
ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে আজ সকাল থেকেই শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন।বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।আজ দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ বৈঠক। এছাড়া ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই তারেক রহমানের এমন ব্যস্ত সূচি সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।