ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬,
সময়: ১১:৫৬:১৪ PM

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
28-03-2026 09:27:47 PM
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

 শনিবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় দলীয় কার্যালয়ের বাহিরে রাস্তায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। দলের ও তারেক রহমানের পক্ষে  বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছিল। কর্মীদের উপস্থিতির কারনে নয়াপল্টনের সড়কটি কিছু মেয়ের জন্য বন্ধ হয়ে যায়। এভাবে রাস্তা বন্ধ করতে নিষেধ করেন তিনি। তারেক রহমান বলেন মানুষের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবেনা। তাই রাস্তা যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্যরোখতে হবে।