ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬,
সময়: ০২:১৭:৪০ AM

পাকিস্তান ছেড়ে গেছেন ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

আর্ন্তজাতিক রিপোটার।। দৈনিক সমবাংলা
12-04-2026 12:55:01 PM
পাকিস্তান ছেড়ে গেছেন ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

ইসলামাবাদে ‘ব্যর্থ সংলাপ’ শেষে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ ছাড়াই পাকিস্তান ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল।২১ ঘণ্টার আলোচনা শেষে প্রথমে পাকিস্তান ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।ঐতিহাসিক এ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলে নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।এদিকে ইরান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও পাকিস্তান ছেড়ে গেছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্র।

শনিবার শুরু হওয়া দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে এই আলোচনা রোববার পর্যন্ত গড়ায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজক হিসেবে দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেন এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ‘ব্যর্থ সংলাপ’ শেষে ‘শান্তি চুক্তি’ ছাড়াই পাকিস্তান ছেড়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।

শান্তির জন্য ঐতিহাসিক ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।