হিজবুল্লাহপন্থী গণমাধ্যম আল-মায়াদিন এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতি আজ রাত থেকেই কার্যকর হবে।ওই কর্মকর্তার মতে, ইরানের চাপের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিলিয়ে কার্যকর হবে।তবে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল।দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। চ্যানেল ১২ আরও জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ রাতেই ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে বসবে।তবে কিছু মন্ত্রী উল্টো অবস্থান নিয়েছেন, তারা বৈরুতসহ লিতানি নদীর বাইরে আবারও হামলা জোরদারের পক্ষে চাপ দিচ্ছেন।
সূত্র: আল জাজিরা