রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন,সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আশপাশের স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি।