ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সময়: ০১:১৫:১৬ AM

নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-05-2026 02:10:59 PM
নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন।তিনি  বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।